বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা

অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ 🪪

অসুস্থতায় মানবেতর জীবন কাটছে জ্যেষ্ঠ ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির, নারায়ণগঞ্জের সংবাদ জগতের পরিচিত মুখ, সিনিয়র ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচি গত দুই বছর ধরে মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।

নব্বইয়ের দশকের তুখোড় এই ফটো সাংবাদিক বর্তমানে শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছেন।

হাজী মাহমুদ হাসান কচির পেশাদার কর্মজীবন শুরু হয় নব্বইয়ের দশকে তৎকালীন জনপ্রিয় জাতীয় দৈনিক ‘শক্তি’ এবং দেশের অন্যতম আলোচিত ম্যাগাজিন ‘অপরাধ চিত্র’ ও ‘সংবাদ চিত্র’-এর মাধ্যমে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সাহসিকতার সাথে ক্যামেরাবন্দি করেছেন অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত।

​তিনি কাজ করেছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক প্রথম সারির গণমাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:​দৈনিক মিল্লাত,​দৈনিক রূপালী,আজকের কাগজ,লাল সবুজ।

​পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন সোচ্চার। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’ এবং স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক ডান্ডিবার্তা’-য় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

​বিগত দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর সমস্যায় ভুগছেন মাহমুদুল হাসান কচি। এই দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে তার স্বাভাবিক চলাফেরা ও পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার পরিবার ও সহকর্মীরা এই গুণী সংবাদকর্মীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

​নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এই সিনিয়র ফটো সাংবাদিকের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।

এমতাবস্থায় ২৮ তারিখ রবিবার রাতে তার বাসায় জান নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

এ সময় তার রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102