শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ 🪪

নভেম্বর মাসে গণভোটের আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সোমবার ২৭ অক্টোবর, বিকাল ৪ টায় নগরীর মিশন পাড়া মোড়ে নারায়ণগঞ্জ জামায়াতের উদ্যােগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে সর্বস্থরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিতে বক্তারা তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দ্রুত সময়ের মধ্যে নভেম্বরে গণভোটের আয়োজন করা।

​সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমখানা মন্ডলপাড়া ব্রিজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালীন সময়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অরো কয়েকটি সংগঠনের একই সময় শহরে কর্মসূচি থাকায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। তবে, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইন উদ্দিন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে উক্ত প্রোগামে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় পরিচালক ৩ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস সহ জেলা, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমির, সেক্রেটারি সহ সহস্রাধিক নেতা কর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102