শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুমার পর বিএনপি নেতা বাবুলের গণসংযোগ: ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ 🪪

শুক্রবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। এসময় তিনি মিশনপাড়া এলাকার নূর মসজিদের সামনে নিজ হাতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে বাবুল বলেন, “দেশকে নতুন পথে নিতে হলে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

একই দিনে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার ১৪৩টি মসজিদের বাইরে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা মুসল্লিদের কাছে দেশের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের প্রত্যাশায় দোয়া চান।

এই গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে দলীয় প্রতীক এবং ৩১ দফা লেখা ব্যানার দেখা যায়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102