শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

পাচঁ দফা দাবিতে ফতুল্লা থানা জামায়াতের সাথে বিশিষ্ট ব্যক্তিদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫১ 🪪
নারায়ণগঞ্জে জেলা জামায়াতে ইসলামী ফতুল্লা উত্তর থানার  মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা উত্তর থানায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর এবং ৪ আসনের জামায়াত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত ও পরিক্ষিত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন ও জনমতের প্রতিফলন যেন ঘটে এজন্য নির্বাচনের পূর্বেই লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরীর দাবীতে সোচ্চার রয়েছে। এই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ছাত্র-জনতার প্রাণের দাবী জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবীতে জামায়াত সমমনা ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ময়দানে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আজকের এই মতবিনিময় সভা থেকে দেশকে ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তুলার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ জামায়াতের ৫ দফা গণ দাবী মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা অন্তরবর্তিকালীন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক এবং স্থানীয় ব্যক্তিবর্গ সহ জামায়াত নেতৃবৃন্দ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102