রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কথিত এক যুবদল নেতা কালা’কে দিয়ে খানপুরে চাঁদাবাজী করে: সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান শ্রীরামচন্দ্রকে অবমাননাকারীদের বিচার করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না’ নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

বাংলাদেশ ইমক্যাবের নতুন সভাপতি কুদ্দুস আফ্রাদ, সম্পাদক মাছুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২১৮ 🪪

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা) সভাপতি এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১১টায় রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল এসময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি রাজীব খান (টিভি নাইন), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম), সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া ( নিউজ ভ্যানগার্ড) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ (দেশের কথা), শহীদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), সিয়াম সারোয়ার জামিল (আজকের কাগজ, ইমফল টাইমস), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ) ও জাকির হোসেন (দৈনিক স্যন্দন পত্রিকা)।

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০২৩-২০২৪) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১২ আগস্ট। গত ৭ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ আমিনুল হক ভুইয়া।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় অতিথিদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন রায় এবং ব্যাবসায়ী কাজী সাইফুল বারি বাবলু উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102