বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা

এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের এনায়েতনগর ৬ নং ওয়ার্ডে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ 🪪
২ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় ৬ নং ওয়ার্ডের ধর্মগঞ্জ  হয়ে চটলার মাঠ, সোনার বাংলা মাঠ,  বোটবাড়ি, বেপারী পাড়া, পাকবাড়ি, ধর্মগঞ্জ  গুদারাঘাট এসে গণসংযোগ শেষ করে, এলাকাবাসীর সামনে বক্তব্য প্রদান করেন।
বক্তব্য তিনি বলেন সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, কেউ কারো উপর জুলুম নির্যাতন করবে না, মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, তাদের অধিকার নিশ্চিত করা হবে, নিরাপত্তা দেয়া হবে। বেকার শিক্ষিত যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হবে, যুব সমাজের বেকারত্ব দূর করতে পারলেই সমাজের অধিকাংশ অপরাধ দমন করা যাবে, বিশেষ করে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।  এখন সুযোগ এসেছে সমাজকে পরিবর্তন করার বিগত সময়গুলোতে মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিজেদের অধিকারের কথা কারো কাছে বলার সুযোগই ছিল না এখন সময় এসেছে নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়া। তাই আসুন আমরা সকলে মিলে দেশ ও সমাজকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি।
তিনি আরো বলেন ফতুল্লার যে জলাবদ্ধতার সমস্যা এটি সংস্কারের নামে বিগত সময়ে স্বৈরাচারীর  দোসররা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে,সামান্য বৃষ্টিতেই যে পরিমাণ জলবদ্ধতার সৃষ্টি হয় সাধারণ মানুষে মানবেতর জীবন পার  করছে। আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তায়ালা আপনাদের খেদমত করার সুযোগ দিলে প্রতিটা কাজ যথাযথভাবে আমানতদারী তার সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ | আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন ন্যায় ভিত্তিক ইনসাফ পূর্ণ সমাজ নির্মাণ করার তৌফিক দেন |
এসময় গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানার আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা আবু হানিফ, ইউনিয়নের আমীর মাওলানা ইউনুস আলী সেক্রেটারি আহাম্মদ হোসেন সহ স্থানীয় শতাধিক জমায়াত নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102