বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব 

বারদীতে মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রথম সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মুজাহিদ মল্লিক। সভাপতিত্ব করেন হাজী নুরুল ইসলাম।
মুজাহিদ মল্লিক বলেন, ‘দেশ আজ গভীর সংকটে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হলো মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়েই এ দফা বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102