শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২ থেকে ১৩টি মামলা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। সোমবার সকালে বালিয়াপাড়ায় শরীফের বাড়িতে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। কয়েক দিন আগেই বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102