শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু

ভাইস চেয়ারম্যানের মেয়ের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৯২ 🪪
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের মেয়ে জান্নাতুল ফেরদৌসের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) বাদ জোহর ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের বাসভবনে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। এতে মৃত জান্নাতুল ফেরদৌসের চাচা কাঁচপুর ইউপর চেয়ারম্যান মোশাররফ হোসেন, আরেক চাচা ফারুক ওমর, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, সহযোগী সংগঠনের নেতা ও এলাকাবাসী অংশ নেন।
গত ৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন জান্নাতুল ফেরদৌস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১ আগস্ট তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিও) নেওয়া হয়। সেখানে ২ আগস্ট তার মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার কাচঁপুরের সোনাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জান্নাতুল ফেরদৌস কাঁচপুর মোশারফ ওমর স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102