বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

বঙ্গবন্ধুর চেতনায় জেগে উঠো বাংলাদেশ

শফিকুল ইসলাম আরজু
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ 🪪

 

মো.শফিকুল ইসলাম আরজু

১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ৬ দফা আন্দোলন, ১৯৭১ এর ৭ই মার্চের ভাষণ যাহা আমাদের বাঙালীর মনে চেতনা জাগিয়েছিল দেশ ও দেশের মানুষকে ভালোবাসার এবং স্বাধীন দেশের স্বপ্ন দেখবার। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশের স্বাধীনতার জন্য বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়েছিলো। জাতি, ধর্ম, শ্রেণী ভেদাভেদ ভুলে সবার মনে একটি স্বপ্ন জেগে উঠেছিলো স্বাধীন সোনার বাংলা গড়ে তোলার। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানি শক্তিকে পরাভুত করে বাঙালি ছিনিয়ে নিয়ে এসেছে একটি লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের।
স্বাধীনতার পর জাতীর জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গিয়ে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের রাতে নরপিশাচদের হাতে নির্মম ভাবে হত্যার শিকার হন স্বপরিবারে।
আজ অশ্রু ঝড়া বঙ্গবন্ধুর রক্তে ভেজা আগষ্ট মাস। আমরা বেদনাচিত্তে গভীর ভাবে স্মরণ করি সেই মহা নায়ককে, সেই সাথে নিহত স্বপরিবারের সকল শহীদের। তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
বঙ্গবন্ধুকে হত্যা করে তার স্বপ্নকে লুণ্ঠিত করে যারা নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল কিন্তু তাদের সেই অনাঙ্ক্ষিত স্বপ্ন স্বপ্ন হয়েই থেমে আছে। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবী নিয়ে রাজপথ উত্তপ্ত হয়ে যায়। হত্যাকারীরা আইনের চোখ ফাঁকি দিয়ে থাকলেও বিচার ব্যবস্হার মধ্য দিয়ে হত্যাকারীদের ফাঁসির আদেশ কার্যকর করার ঘোষণা হয়। হত্যাকারীদের এ ফাঁসির ঘোষণায় বঙ্গবন্ধু প্রেমীদের মনে কিছুটা স্বস্তি নেমে আসে।
আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করলেও এখনো স্বাধীনতা বিরোধী শক্তির প্রেতাত্মারা ঘুরে ফিরছে এই সোনার বাংলাকে ধ্বংস করার নৃশংস ষড়যন্ত্রে। তারা ভালো মুখোশের রূপ ধারন করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এরা যুব সমাজে ছড়িয়ে দিয়েছে মাদক, খাদ্য দ্রব্যে করছে ভেজাল, অধিক মুনাফার আশায় গড়ে তুলেছে কালোবাজারি সিন্ডিকেট। আইন বিচার ব্যবস্হার তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে খুন,অপহরণ, জবড় দখল,পেশী শক্তি ও ক্ষমতার দাপট। এদের মনে নেই কোন দেশ প্রেম, নেই কোন মানবতা, মনে প্রাণে নেই কোন বঙ্গবন্ধুর চেতনা। উন্নত দেশ গড়ে তোলার সহযোগিতা।
বঙ্গবন্ধুর চেতনায় যারা জাগ্রত তারা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। তারা সর্বদাই দেশপ্রেমী ও দেশের সাধারন মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। নিজের জীবন বিসর্জন দিয়ে দেশেকে রক্ষা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102