বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

ছেলের পদোন্নতি বাবাকে সাথে নিয়ে রেঙ্ক ব্যাচ পড়ালেন এসপি গোলাম মোস্তফা রাসেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪০৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো.হাসান জামিল খান ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।

নারায়ণগঞ্জ জেলায় ডিবিতে দায়িত্ব পালনকালনি সময়ে অত্যন্ত দক্ষতার সাথে চাঞ্চল্যকর বিভিন্ন মামলা তদন্ত করেন, তাছাড়া মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের মধ্য দিয়ে দায়িত্ব পালনে অসীম সাহসিকতার কারণে সর্বত্র বেশ প্রশংসনীয় হন তিনি।

তিনি ময়মনসিংহ জেলায় ধোবাউড়া
থানায় জন্মগ্রহণ করেন। মো.আসাদুজ্জামন খানের সন্তান হাসান জামিল। ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছেলে তিনি।

২০১২ সালে আউট সাইড ক্যাডেট হিসেবে যোগাদানের পর নরসিংদীতে কর্মজীবন শুরু করে আজঅব্দি সুনামের সাথে চাকরি করে আসছেন। ৩৩তম আউট সাইড ক্যাডেট এস আই ব্যাচ।

তিনি ২০২৩ সালের ২৭শে জুলাই ইন্সপেক্টর অব পুলিশ (নিঃ) হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। অদ্য ৩১ শে জুলাই ২০২৩ তারিখ আনুষ্ঠানিকভাবে রেঙ্ক ব্যাচ পরিয়ে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার । পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার হাসান জামিলের পিতা আসাদুজ্জামানকে সাথে নিয়ে পুত্রকে রেঙ্ক ব্যাচ পড়ালেন। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইন্সপেক্টর অব পুলিশ( নিঃ) মোঃ হাসান জামিল খান বলেন,
পদোন্নতি সবসময়ই অনেক আনন্দের বিষয় আর সেই আনন্দকে হাজারগুন বাড়িয়ে দিয়েছিল আমার জন্মদাতা পিতার উপস্থিতি ও পিতার হাতে র‍্যাংক ব্যাজ পরিধান করা। মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার পিতাকে উক্ত র‍্যাংক ব্যাজ পরিধানে আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102