বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব 

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকিতে ১১নং-ওয়ার্ড বিএনপির দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪০ 🪪
 বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্টাতা এবং সাবেক রাষ্ট্রপতি ,বীর উত্তম,   মেজর জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ মে) জুম্মার নামাজের পূর্বে নগরীর  ১১নং ওয়ার্ড পানির কল এলাকায় এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খাঁন, যুগ্ম আহ্বায়ক ফতেহ  মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড, রফিক উদ্দিন আহম্মেদ,  ডা.মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, ১১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কোষাধ্যক্ষ মাসুদ, সহ- প্রচার সম্পাদক মিঠুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, বিএনপি নেতা রবিউল ইসলাম, সেলিম মিয়া, মিজানুর, আরিফুর রহমান, মিন্টু মিয়া, আক্তার হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102