শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি ২ জুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪২ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর একটি ফৌজদারি মিস মামলার শুনানি আবারও পিছিয়েছে। চাঞ্চল্যকর মিনারুল হত্যা মামলায় তিনি বর্তমানে দুই দিনের রিমান্ডে থাকায় আদালত শুনানির জন্য আগামী ২ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এই আদেশ দেন। এর আগে, ডা. আইভীর আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৭ মে শুনানির দিন ধার্য করেছিলেন।

সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, “আমরা সাবেক মেয়রের পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে একটি ফৌজদারি মিস মোকদ্দমার আবেদন করেছিলাম। আদালত শুনানির জন্য ২৭ মে তারিখ নির্ধারণ করেছিলেন। তবে মিনারুল হত্যা মামলায় ডা. আইভী দুই দিনের রিমান্ডে থাকায় বিজ্ঞ আদালত আগামী ২ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।”

উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত মিনারুলের হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এই মামলা ছাড়াও আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102