শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

না’গঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দালালকে জরিমানা  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩১ 🪪

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও দালালদের দৌরাত্ম্য দমনে আজ এক সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২০ মে ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সুনির্দিষ্ট নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পাসপোর্ট অফিসের আশেপাশে সক্রিয় দালালচক্রের সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালকে আটক করে প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়াও, একটি পাসপোর্টও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। উক্ত দোকানসমূহ অপসারণের জন্য মালিকদের এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে, সড়ক ও জনপথ বিভাগের সক্রিয় সহযোগিতায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও নারায়ণগঞ্জের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে এবং দালালচক্রের তৎপরতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102