মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

আড়াইহাজারে অটোরিকশাচালক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০১ 🪪

নারায়ণগঞ্জে জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন – ১. আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০),  ২. একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫), ৩. নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক কাইউম খান রায়টি নিশ্চিত করে বলেন, আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দিয়েছেন।

২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক জামান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। লাল টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও চোখ উপড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরবর্তীতে পরিবার তার শনাক্ত করে। জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102