রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদ আলীর নির্বাচনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি ‘প্রতিশ্রুতি নয়, প্রতিফলনে বিশ্বাসী’স্লোগানে নারায়ণগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ: প্রধান অতিথি ড. তৈমুর আলম খন্দকার সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যা: ৪ দিনেই রহস্য উদঘাটন করলো পিবিআই , গ্রেফতার ৫ বিএনপি নেতা মাসুদুজ্জামান ও মুফতি মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ সোনারগাঁয়ের ছেলে সোহেলের স্পন্সরশীপে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ফতুল্লায় বিগ ব্যাশ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহিদুল্লাহ বন্দরে আবু জাফর বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ১৫ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের  প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ 

দেশে আল্লাহর আইন ও কুরআনের শাসন কায়েমে যুব সমাজের ভূমিকা অপরিসীম- মুহাম্মদ জামাল হোসাইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর ও দক্ষিন দুইটি থানার আদর্শ নগর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ১০ মে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ রসূলবাগ আহসানুল একাডেমী মিলনায়তনে এক যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাইদুল হক, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, শহিদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েমে যুব সমাজের ভূমিকা অপরিসীম। প্রতিটা পরিবর্তনের যুব সমাজকে ভূমিকা রাখতে হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের ছায়াতলে এসে যুবকরা হযরত ওমর (রা:)  মত নেতৃত্ব দিয়ে  সমাজ গঠন করলে বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। আগামী নির্বাচনে বাংলাদেশে সৎ ও যোগ্য খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবকদের সমন্বয়ে আগামী দিনে আল্লাহর আইনের সৎ লোকের শাসন কায়েমে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন জামায়াতে  ইসলামীর উপর অত্যাচার জুলুম-নিপীড়ন যত বেড়েছে বাংলাদেশের মানুষের  হৃদয়ে  জামায়াতে ইসলামী তত গভীরে পৌঁছে গেছে । একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে ভূমিকা রাখতে আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102