শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

জাকির খানের নির্দেশে ও দেলোয়ারের নেতৃত্বে নগরীতে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৪৯ 🪪

আগামী ২২ জুলাই ঢাকার পল্টনে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকির খানের নির্দেশে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীতে পদযাত্রা করে লিফলেট বিতরণ করে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

বুধবার(১৯জুলাই) সকালে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে। এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী আমরা পালন করছি। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায়। জনগনের ভোটের অধিকার রক্ষা করতে হবে। এবং বেগম খালেদা জিয়া ও জাকির খান সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। তারা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ কে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এসময় দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও পারভেজ মল্লিক এর সন্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, জাকির হোসেন, খান সাদিক, মোঃ ফরিদ হোসেন,সেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া, মোঃ লিকংন খান,জয়নাল হোসেন শাকিল,ইরফান ভূইয়া,শ্রমিক দলের নেতা মনির মল্লিক, মাহমুদ উল্লাহ, মিঠু সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102