বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ

শ্রমিক দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৪৫ 🪪

সকল শ্রমিকের নায্য প্রাপ্যতা, সম্মান এবং অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। দলীয় নেতা-কর্মীদের শ্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাঈল হোসেন কাউছারের সভাপতিত্বে ও ফতুল্লা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের নিরাপত্তা ও মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

প্রধান আলোচক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা বলেন, “রাষ্ট্র ও মালিকপক্ষকে শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুবদল নেতা পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না প্রমুখ।

বক্তারা শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন, ন্যায্য বেতন ও চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সমাবেশ শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102