মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ফতুল্লায় অসহায়দের মাঝে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া 

আগে সংস্কার, পরে নির্বাচন এর দাবিতে না’গঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জে “আগে সংস্কার, তারপর নির্বাচন” এই দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, “একটি দল শুধু নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করছে, কিন্তু আমাদের রক্তের দাবি এখনও অপূর্ণ। আমরা হত্যার বিচার চাই, শুধু নির্বাচন নয়। দেশের ভবিষ্যত বদলানোর জন্য আমরা সংগ্রাম করেছি, কিন্তু এখনও খুনী হাসিনার বিচার হয়নি। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসস্তূপে—চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল হতে হচ্ছে।

অংশগ্রহণকারীদের মধ্যে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের ছাত্র কামরুল ইসলাম, জুলাইয়ে আহত রাব্বি ইসলাম নিলয়, আকরাম সাঈদ ও মেহেদী হাসান কৌশিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি স্পষ্ট বলে দাবি আয়োজকদের।  প্রথমে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতা, তারপর নির্বাচন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102