বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজনে সোনারগাঁয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫৯ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে সোনারগাঁয়ের পানাম টুরিস্ট হোম পিকনিক স্পটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, এবং সঞ্চালনা করেন সোনারগাঁয়ের বিশিষ্ট লেখক খন্দকার পনির।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এবং প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মেহেদী হাসানের বাবা সানাউল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁয়ের নেতা ইমন, পারভেজ সরকার, মোস্তাফা, সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন এবং রমজানের পবিত্রতা রক্ষা ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ জানান, সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক কার্যক্রম আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হলো। তিনি বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102