বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

আগামী ৭ নভেম্বর শহীদ মিনারে জাসাসের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭১ 🪪
প্রেস বিজ্ঞপ্তি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে আলোচনা সভা, সামবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাসাস জানায়, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপি নেতা এড. সরকার হুমায়ূন কবীর, বিএনপি নেতা এড. জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা জাসাস এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী। পরিশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102