বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

অন্তবর্তিকালিন সরকারের ওপর চেপে বসেছে পরাজয়ের গ্লানি ঢাকতে তারা তৎপর -মুঃ গিয়াসউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০০ 🪪
 নারায়নগন্জ জেলা বিএনপি’র আহ্ববায়ক ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন   স্বৈরাচারী শেখ   হাসিনা সরকারের  দোসররা দেশের ভিতর ও বিদেশে পালিয়ে গিয়ে এখনও ষড়যন্ত্র করছে এদের কে চিনতে হবে, কারন তারা সাধারণ মানুষের বিজয়কে নষ্যাত করতে চায়।   আপনারা ষড়যন্ত্রকারীদের সবাইকে চেনেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে। অনেকে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। জনগণের দুশমনদের সাথে বন্ধুত্ব ছিল কাদের সেটা আলোচনা করতে হবে। শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে বলেছিল এদেশের শিল্পপতি ও ব্যবসায়ীরা। তারা বলেছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার। স্বৈরাচারের পতনের সাথে সাথে তাদের ব্যবসায়ী বন্ধুদেরও পতন হয়েছে।’

শনিবার (১৯ই অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন  ১০ নং ওয়ার্ডে সন্ত্রাস চাদাবাজ নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি’র ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে আয়োজিত  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। । তিনি আরও বলেন, ১/১১’র সময় চেম্বার অব কমার্সে যেসকল ব্যবসায়ীরা ছিল তারা সামরিক শাসনকে আমন্ত্রণ জানিয়েছিল। তারা জরুরি অবস্থার আবেদন করেছিল। ব্যবসায়ীরা সেনাবাহিনীর ওপর ভর করে রাজনীতিবিদদের সাথে নির্মম ব্যাবহার করেছিল। রাজনীতিবিদদের যখন জেলে নেয়া হচ্ছিল তারা তখন আনন্দ করছিল। শেখ হাসিনাকেও তারা সমর্থন দিয়েছিল। সরকারের সাথে থাকলে কীভাবে তাদের লাভ হবে সেটা তারা বিবেচনা করেছে। ৫ আগষ্ট যে সরকার পালিয়েছে এ সরকার ছিল এদেশের মানুষের দুশমন। দেশটাকে তারা লুটপাট করে খেয়েছে। সাধারণ মানুষের কথা তারা একবারও চিন্তা করেনি। ৫ই আগষ্ট বিজয় হয়েছে এদেশের সাধারণ মানুষের, জনগণের বিজয় হয়েছে। পরাজয় হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার। দেশের সর্বস্তরের মানুষ সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছে। ৫ আগষ্টের পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। এসময় যারা ষড়যন্ত্র করে তারা পালিয়ে গিয়ে নিজেদের কাপুরুষ প্রমাণ করেছে। কেন একটা নিরপেক্ষ সরকারের সময় তারা দেশে থাকল না। তাদের অপরাধের শাস্তির ভয়ে তারা পালিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হত না যদি মানুষ তাদের বাধা দিত। তাহলে এত বড় নিষ্ঠুর নির্দয় তারা হতে পারত না। শেখ হাসিনার পতনে ব্যবসায়ীরা অনেক ব্যাথা পেয়েছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তারা চেপে বসেছে। পরাজয়ের গ্লানি ঢাকতে তারা তৎপর হয়েছে। বিএনপি নেতাদের ডেকে তারা ঝুটের ব্যাবসা দেয়, পাটের ব্যাবসা দেয়। এগুলো তারা ভালবেসে দেয় না। আপনাকে ও আপনার দলকে ধ্বংস করার জন্য তারা এগুলো করছে। দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা চেষ্টা করছে। মনে রাখতে হবে ব্যবসায়ীরা সবসময় নিজেদের স্বার্থ চেনে। নারায়ণগঞ্জের যে গডফাদার ছিল তার ভাইয়ের নেতৃত্বে ব্যাবসায়ী সংগঠনগুলো চলতো। আজ সেখানে কারা। ওসমান পরিবারের যারা পদলেহন করত তারাই আজ সেখানে আছে। তারা ভাবছে কীভাবে রাজনৈতিক দলগুলোকে প্রলোভন দেখিয়ে তারা প্রশাসনকে বুঝাতে চাচ্ছে এদের জন্য আমরা ব্যাবসা করতে পারছি না। এদের থেকে আপনাদের বেঁচে থাকতে হবে।

সাবেক সাংসদ  আরও বলেন, আমাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। পলাতক জীবন যাপন করেছি। ৫ আগষ্ট জনগণের আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তারা তিন তিনটি ভোটারবিহীন নির্বাচন করেছে। দিনের ভোট রাতে করেছে। জবরদখল করে রাষ্ট্র পরিচালনা করছে। সেই শেখ হাসিনা গর্ব করে বলত, শেখের বেটি পালায় না। এত দাম্ভিকতা, সে কেন নিজের পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে গেল।

এসময় ১০নং-ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আনিছের সভাপতি আরও বক্তব্য রাখেন সিদ্দিরগন্জ থানার সভাপতি মোঃ মাজেদুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিএনপি নেতা মোঃ জি এম সাদরিল, মোঃ আকবর হোসেন, মোঃ কায়সার রিফাত,এম এ হালিম জুয়েল, এস এম আসলাম, ডি এইচ বাবুল,যুবদলের নেতা মন্তাজ উদ্দিন মন্তু,  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102