বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোনারগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৯ 🪪
সনমান্দী জনকল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ  অলিপুরা টু সনমান্দী আমিন মার্কেট রাস্তায় চারা গাছ লাগানো হয়। গাছ লাগানোর মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করে   নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব। 
সনমান্দী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার  আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সনমান্দী জনকল্যাণ সংস্থার আইটি ও মিডিয়া সমন্বয়ক মীমরাজ হোসেন রাহুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ্,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার প্রমুখ।
শুক্রবার(১১) অক্টোবর  দুপুরে অলিপুরা বাজার থেকে  সনমান্দী আমিন মার্কেট রাস্তায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনোজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়।
খাইরুল ইসলাম সজীব বলেন, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিটি উদ্যোগকে স্বাগত জানাই। সোনারগাঁয়ের প্রতিটি মানুষ জানে সনমান্দী জনকল্যাণ সংস্থা  ভালোকাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে।
প্রকৃতি ও পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বৃক্ষরোপণ সহায়ক ভূমিকা পালন করবে এবং দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাই সনমান্দী জনকল্যাণ সংস্থার মতোই হাত বাড়িয়ে দেবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক পলাশ শিকদার ,আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধার টীম লিডার সানাউল্লাহ বেপারী, পানাম সিটি ফেসবুক গ্রুপের এডমিন আদনান ইমরান সহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102