শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

আগামী ২৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৭ 🪪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগগের সম্মেলনের সময় ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) রাতে নারায়াণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহীদ বাদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।

দ্বীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুইজন রফিকুল ইসলাম প্রধান ও আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রানা আহমেদ রবি।

সভাপতি প্রার্থী সাবেক জেলা ছাত্র লীগ নেতা ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। সামনে জাতীয় নির্বাচন। নেতৃত্বে এমন লোক আসা উচিত, যাদের নেতৃত্বে দল নির্বাচনে জয়ী হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102