মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াসহ আশপাশের এলাকায় নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর শহরের চাষাঢ়া, মিশনপাড়া, আমলাপাড়া ও ডন চেম্বারসহ নিকটস্থ এলাকাগুলোতে এ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। গণসংযোগকালে তিনি স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের নানা লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জামায়াত নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102