মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ 🪪

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, পূর্ব থেকেই শুনে এসেছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবাগত এসপির উপস্থিতিতে এক দীর্ঘ মুক্ত আলোচনা হয়।

আলোচনায় উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক-ছিনতাই-কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক চক্রের সক্রিয়তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জটিল সমস্যার চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের সকল বক্তব্য গুরুত্বের সাথে শুনে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি চিহ্নিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জোরালো আশ্বাস দেন।

একই সাথে তিনি অপরাধ নির্মূলে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান চালাতে পারব। জনগণের আস্থা ফেরাতেই আমরা কাজ করছি।

সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, এ কে এম মাহফুজুর রহমান এবং প্রণব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, অহিদুল হক, মাহাবুবুর রহমান মাসুম, নাহিদ আজাদ, নাফিজ আশরাফ, মোস্তফা করিম, রফিকুল ইসলাম, আমির হোসাইন স্মিথ, সাংবাদিক আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, রাকিবুল ইসলাম, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, রাসেল আদিত্যসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102