মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়

​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীতে আনুষ্ঠানিকভাবে এ পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, উলুকান্দী মাদ্রাসা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরেও পোনা অবমুক্ত করা হয়।

​পোনা অবমুক্তকালে বক্তারা বলেন, নদী-নালা ও প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এজন্য অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং পোনা ও মা মাছ নিধন প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সরকারি উদ্যোগ নেওয়া হয়। এটি স্থানীয় পর্যায়ে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। তবে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

​অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, ড. মোসা. শামীমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102