মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

সকল ষড়যন্ত্র ব্যর্থ করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান যুবদল নেতা জোসেফের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ 🪪

বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিনাবাজার এলাকাস্থিত হযরত শাহ্ রহমাতুল্লাহ্ আলাইহি মাজার প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দক্ষিণ র‌্যালি বাগান যুব কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম শাহেন শাহ্-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আকরামের বন্ধু মহল’ ও ‘জামানের বন্ধু মহল’-এর যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “রাষ্ট্র বাঁচলে আমরা বাঁচবো। একটি পরিবার যেমন একটি প্রতিষ্ঠান, অনেকগুলো পরিবার নিয়ে গঠিত রাষ্ট্রও তেমনই একটি প্রতিষ্ঠান। পরিবারে কোনো সংকটে আমরা যেমন ধৈর্য ধরে তা মোকাবেলা করি, একইভাবে বর্তমান সাময়িক জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ দেশের যেকোনো সংকটও আমাদের ঐক্যবদ্ধভাবে পার করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে পরনির্ভরশীল ও আমদানি নির্ভর করে রেখে গেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রসূলুল্লাহ (সাঃ)-এর ন্যায়পরায়ণতার আদর্শে একটি ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল সমাজ গঠন করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়ে জোসেফ বলেন, “দেশের নবগঠিত গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে যারা রাষ্ট্রের প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত, তারাই রাষ্ট্রের সত্যিকারের সন্তান। আমরা কোনো অন্যায়, মিথ্যা বা কালোকে স্থান দেব না এবং যেকোনো ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

দক্ষিণ র‌্যালি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শফিকুল আলম মুক্ত-র সভাপতিত্বে এবং মো: হোসেন কাজলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মিধা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম শাহেন শাহ্-সহ সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মনিরুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102