সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ ফতুল্লায় শুভ্র হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সপ্তাহে দুই দিন মোবাইল কোর্টের সিদ্ধান্ত সকল ষড়যন্ত্র ব্যর্থ করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান যুবদল নেতা জোসেফের সোনারগাঁয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি মামলা, রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাঙচুর!  অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১৯ সেপ্টেম্বর সারাদেশে মশাল মিছিলের ডাক জ্বরে আক্রান্ত দৈনিক সোজাসাপ্টার সাংবাদিক সোনালী আক্তার: বাসায় চিকিৎসাধীন 

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 🪪

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার সকল উপজেলায় একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

ডেঙ্গুর বিস্তার রোধে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো সড়ক ও আশপাশের এলাকা পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শুধু অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ বাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই পরিচ্ছন্নতা অভিযানকে শুধু সরকারি কর্মসূচি হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানানো হয়।

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102