মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে আদালতে বিচারাধীন বিতর্কিত জমি থেকে বেআইনিভাবে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগে পুলিশ সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে বন্দর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা মো: সুরুজ (৫৮) বাদী হয়ে বন্দর থানাধীন রুস্তমপুর সাকিনস্থ হারদী মৌজার মোট ৭৬ শতাংশ জমি দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন: নারায়ণগঞ্জ সদর থানার ডিপি রোড এলাকার মো: শরীফ হোসেন (৬২), মো: খোকন (৬০), সাজ্জাদ হোসেন সাজু (৫২) এবং মো: রাজু ওরফে সারোয়ার হোসেন (৪৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত জমি নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং তা নিয়ে সিনিয়র সিভিল জজ বন্দর আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নং- ৫১৬/২০২২) বিচারাধীন রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলা চলমান থাকা অবস্থাতেই গত ৫ সেপ্টেম্বর থেকে বিবাদীগণ অনধিকার প্রবেশ করে ভেকু বসিয়ে মাটি কেটে নিয়ে যেতে থাকেন। বাধা দিতে গেলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে বন্দর থানার এএসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেন এবং জমির মালিকানার বৈধ কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় আসার জন্য নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, আদালতের বিচারাধীন বিষয়ে জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। তদন্তপূর্বক এবং কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102