সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ 🪪

আগামী ১২ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র প্রথম কেন্দ্রীয় কাউন্সিল। সংগঠনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার শীর্ষ চার নেতাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।

কাউন্সিলর হিসেবে নির্বাচিতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান ও জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর শাখা থেকে কাউন্সিলর হয়েছেন মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম এবং মহানগর সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।

সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় এই কাউন্সিলের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নারায়ণগঞ্জের এই তরুণ চার নেতার কেন্দ্রীয় কাউন্সিলে অন্তর্ভুক্তির বিষয়টি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

মনোনীত নেতারা জানান, কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়া তাদের জন্য গর্বের। সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে আগামী দিনে ছাত্র অধিকার ও জাতীয় স্বার্থে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে জাতীয় ছাত্রশক্তির এই প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102