রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া 

ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. রাশেদুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে সাদিকুর রহমান সেন্টু নির্বাচিত হয়েছেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও এডহক কমিটির সভাপতি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার।

​কমিটিতে অন্যান্যদের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. অমিত হাসান ও রোকেয়া সুলতানা, মহিলা অভিভাবক সদস্য হিসেবে মাহবুবা আক্তার ও নুসরাত জাহান এবং জমিদাতা সদস্য হিসেবে মো. মহিউদ্দিন আব্দুল কাদের মনোনীত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির আহম্মেদ ও বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুসাইন। আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. আমির হোসেন।

​সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102