শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মাবরুর হোসেন রাব্বির কবর জিয়ারতের মাধ্যমে ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম শুরু ডেঙ্গু ও হাম প্রতিরোধে এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের বিনামূল্যে ওষুধ বিতরণ ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন: যুগ্ম সদস্য সচিব হলেন মোহাম্মদ আসিফ চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য: ডা. মুজিবুর রহমান ফতুল্লা থানার ছাত্রশক্তি কমিটি গঠন – সদস্য সচিব সাইদ জুনায়েদ বাস চলাচল বন্ধের পর বৈঠক: চাঁদাবাজির অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ বললেন আবুল কাউছার আশা ব্যাবসায়ী মোতালেব মিয়ার হত্যার আসামীদের অতিদ্রুত গ্রেফতারের দাবি জানালো তাহমিদ আনোয়ার জুলাই বিপ্লব বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা  জানমালের নিরাপত্তা ও মালিকানা রক্ষায় নাসিক প্রশাসকের কাছে শেয়ারহোল্ডারদের লিখিত অভিযোগ দীর্ঘ ২ বছরের ভোগান্তির অবসান: শুরু হচ্ছে ফতুল্লার দেলপাড়া-চিতাশাল রাস্তার সংস্কার কাজ

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮৯ 🪪

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১৮ মে ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সদস্যপদ অনুমোদন পত্রে জানানো হয়, তার আবেদন পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

চিঠিতে বলা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর একজন সাধারণ সদস্য। সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানানো হয় এবং সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা করা হয়।

এই অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি সর্বাত্মক চেষ্টা করবো।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102