সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৮ 🪪

নারায়ণগঞ্জের সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘মাদক নয় জীবন চাই – ভবিষ্যৎ চাই’ এই প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে আজ রবিবার (১৭ মে) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনুর খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক কেবল একটি জীবন নয়, একটি পরিবার ও একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুন্দর আগামীর জন্য শিক্ষার পাশাপাশি সুস্থ জীবনযাপন অপরিহার্য।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ মামুন। তিনি মাদকের কুফল এবং এ সংক্রান্ত আইন বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী মারুফ, কলেজের দাতা সদস্য জনাব মোঃ সোনা মিয়া, কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন,অভিভাবক সদস্য রবিউল ইসলাম বাবুসহ কলেজে অধ্যক্ষ ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি কলেজ প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘সুস্থ সুন্দর জীবন গড়ুন’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, মাদকের আগ্রাসন রুখতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা সবচেয়ে জরুরি। শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত করার ওপর তারা জোর দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামগ্রিক আয়োজনে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102