রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির

অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৫ 🪪
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ ঈদগাহ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা’ তার চিরচেনা জৌলুস ও গৌরব হারাতে বসেছে। স্থানীয় সচেতন মহল এবং সংশ্লিষ্টদের অভিযোগ, মূলত প্রাতিষ্ঠানিক অদক্ষতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবেই দিন দিন ধস নামছে এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামে।

​তথ্য সূত্রে জানা গেছে, নবীগঞ্জ ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের মাঝে সুদীর্ঘকাল ধরে ধর্মীয় ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে আসছিল এই মাদরাসাটি। একসময় মেধা তালিকা ও ভালো ফলাফলের জন্য এই প্রতিষ্ঠানের বিশেষ খ্যাতি থাকলেও, সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ।

​স্থানীয়দের অভিযোগ, মাদরাসার বর্তমান অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক অদক্ষতা এবং শিক্ষকদের একাংশের দায়িত্বহীনতার কারণে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদরাসায় ভর্তি করাতে আস্থা হারাচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীর সংখ্যার ওপর। ​”যে মাদরাসা একসময় এই অঞ্চলের গর্ব ছিল, আজ চোখের সামনে তার এই পতন মেনে নেওয়া কঠিন। দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।”

— নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের দাবি, ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে এমপি এডভোকেট  আবুল কালামের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাদরাসার পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102