সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের সিফাত-জিতুর নেতৃত্বে মাসুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের ফুলেল অভিনন্দন বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন যাদের তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নেই, তারাই অপপ্রচারে লিপ্ত’: সমালোচকদের কড়া জবাব দিলেন এড. টিপু ‎অবিলম্বে ৫ টাকা বৃদ্ধি অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের করতে হবে:তাহমিদ আনোয়ার নাসিরউদ্দিন পিন্টু হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত: ফতেহ মোহাম্মদ রেজা রিপন দাবি আদায়ে আবারও রাজপথে হকাররা: নির্দিষ্ট সময়ে বসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের ডাক  ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’: ১৬ দলের অংশগ্রহণে প্রস্তুতি সভা

বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০২ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ করে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখা। এই বর্ধিত ভাড়াকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ এবং সাধারণ মানুষের ওপর ‘অন্যায্য বোঝা’ হিসেবে অভিহিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার ( ৪ মে ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে আবিদ রহমান বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই বাস মালিক সমিতির এই খামখেয়ালি সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কিছুদিন পর পর এমন গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা এক ধরনের নাশকতামূলক তৎপরতা ছাড়া আর কিছুই নয়।”

তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন অজুহাতে বারবার ভাড়া বৃদ্ধি এবং বাসের ভেতরে সাধারণ যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের যাত্রী হয়রানি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

এই সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আবিদ রহমান বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই—অবিলম্বে এই অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মালিকপক্ষের একক ইচ্ছার পরিবর্তে একটি স্বচ্ছ ও যৌক্তিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে ছাত্র শক্তির এই নেতা বলেন, “সাধারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে। যদি অনতিবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং যাত্রীসেবার মান নিশ্চিত করা না হয়, তবে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গণপরিবহনে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখা এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামারও ইঙ্গিত দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102