মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

এমপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি’: সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭০ 🪪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুকন্দী গ্রামের অসহায় নারী সীমা আক্তার পুলিশের হস্তক্ষেপে তার হারানো সংসার ও স্বামী ফিরে পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর মিশনপাড়া এলাকার একটি কমিউনিটি

সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এসময় তিনি তার স্বামী ও সন্তানদের নিয়ে উপস্থিত হয়ে নিজের জীবনের করুণ পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সীমা আক্তার জানান, আড়াইহাজার থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি তার অসুস্থ স্বামী পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফাকে ফিরে পেয়েছেন। এর মাধ্যমে তিনি একটি নতুন জীবন শুরু করার সুযোগ পেয়েছেন। তিনি পুলিশের প্রতি
গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই রাকিবকে জড়িয়ে প্রচারিত তথ্যের কঠোর সমালোচনা করে সীমা আক্তার বলেন, “আমাকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের বিষয়ে যে সব নির্দেশনার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি অনলাইন পোর্টালে ‘আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট
তাসনুভা জাহান পারুলের চিঠি’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটিও উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।”

অত্যন্ত ভারাক্রান্ত মনে সীমা আক্তার তার পারিবারিক সংকটের কথা তুলে ধরে বলেন, “আমার স্বামী একজন পল্লী চিকিৎসক, তিনি বর্তমানে অসুস্থ। আমি আমার সারা জীবন স্বামীর সেবায় নিয়োজিত রাখতে চাই। কিন্তু আমার বড় দুই মেয়ে তাসনুবা জাহান
পারুল (২৮) ও মেজো মেয়ে তাবাসসুম জাহান শাহনাজ (২৬) বর্তমানে মারাত্মকভাবে মাদকাসক্ত। একটি কুচক্রী মহল আমার এই অসহায় মেয়েদের মাদকাসক্ত করে আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের ঢাল হিসেবে ব্যবহার করে
রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

নিজের রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক
হয়ে দীর্ঘ দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিপদে পড়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও দলের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। অবশেষে পুলিশ প্রশাসনের আইনি সহায়তায় আমি আমার স্বামী ও সংসার ফিরে পেয়েছি। একটি কুচক্রী মহল এখনো আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে সীমা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি নেতা তারেক রহমানের নিকট আকুল আবেদন জানিয়ে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মেয়েদের যারা মাদকাসক্ত করেছে এবং আমাদের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, আমি তাদের
বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে আমার পরিবারের সকল সদস্যের সম্মান রক্ষা করে সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা ও ন্যায়বিচার প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে সীমা আক্তারের সাথে তার অসুস্থ স্বামী, শাশুড়ি ও কনিষ্ঠ কন্যা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা এই সংকটময় মুহূর্তে প্রশাসনের নজরদারি এবং সামাজিক নিরাপত্তা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102