শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এড. আসমা হেলেন বিথী নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত করার অঙ্গীকার টিপুর: নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ আগে উচ্ছেদ পরে পুনর্বাসন: হকার ও যানজটমুক্ত নগরী গড়তে রাজনৈতিক নেতাদের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এড. আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৯ 🪪

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির পরিচিত মুখ অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

শুক্রবার (১০ই এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ফরম গ্রহণ করেন।

অ্যাডভোকেট আসমা হেলেন বিথী দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম দুঃসময়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তেমনি মিথ্যা মামলায় কারাবরণকারী নেতাকর্মীদের আইনি সহায়তা ও তাদের পরিবারের নিয়মিত খোঁজখবর নিয়ে মানবিক নেত্রী হিসেবে প্রশংসিত হয়েছেন। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে তিনি দীর্ঘ সময় মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় দলের প্রতিটি নেতাকর্মী উজ্জীবিত। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং সংরক্ষিত নারী আসনে সুযোগ দেয়, তবে আমি নারায়ণগঞ্জসহ সারা দেশের নারীদের অধিকার রক্ষা এবং দলের আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করব।”

তিনি আরও বলেন, “মনোনয়ন সংগ্রহ করেছি দলের প্রতি আমার নিবেদন ও দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ। শহীদ জিয়ার আদর্শ এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম সাথী করে আমি সব সময় জনগণের সেবক হয়ে থাকতে চাই।”

আসমা হেলেন বিথীর মনোনয়ন সংগ্রহের খবরে নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মী ও আইনজীবী অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, তার মতো একজন ত্যাগী ও সাহসী নেত্রীকে সংসদীয় আসনে মনোনয়ন দিলে দলের তৃণমূলের ত্যাগী নারীদের মূল্যায়ন আরও বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102