বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠকে সমঝোতা: মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত না’গঞ্জের চিকিৎসাসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ মহিলা পরিষদ উদ্যোগে নারীদের তৈরি পোশাক প্রশিক্ষণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত  রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লার চাঞ্চল্যকর শুভ অপহরণ মামলার অন্যতম আসামি ‘লাল শুভ’ নীলফামারী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুইদিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঁচপুরে সড়ক ও জনপথের জমি উদ্ধার: ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ মাদকসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার বিশনন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় পুলিশের একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা রাস্তায় সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এসময় ২২ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—আড়াইহাজার থানার বিশনন্দী এলাকার ইমান উদ্দিনের ছেলে মোঃ কালু হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত সহিদুল্লাহর ছেলে জহিরুল ইসলাম (৪০)।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের কড়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এবং জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102