বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম নিরব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী, নারায়ণগঞ্জবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম নিরব।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার মাগফিরাত কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মোঃ আশ্রাফুল ইসলাম নিরব বলেন,
“১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে এদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পরাধীনতার শিকল ভেঙেছিল। অর্জিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত লাল-সবুজের পতাকা।”

তিনি আরও বলেন, “বিজয় দিবসের এই দিনে আমাদের শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা যেন এদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্রদল রাজপথে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজয়ের এই আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে।”

পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102