শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ তোলারাম কলেজের নবীনবরণে একপাক্ষিক রাজনৈতিক প্রভাব নিয়ে আবিদ রহমানের গভীর উদ্বেগ

ডেঙ্গু প্রতিরোধে কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সপ্তাহব্যাপী জনসচেতনতায় ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ 🪪

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করায় জনসচেতনতা বৃদ্ধিতে ফতুল্লার কাশিপুর নাগরিক ঐক্য কমিটি এক বিশেষ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করে, যা আজ (৩ অক্টোবর, শুক্রবার) সফলভাবে সমাপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কাশিপুর এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ ও মাইকিং প্রচারণা চালানো হয়। এছাড়াও, আজ ঢালী বাড়ি, দক্ষিণ গোয়ালাবন্দ, পশ্চিমপাড়া, গোয়ালাবন্দ উচ্চ বিদ্যালয়, জামান ডাক্তারের গলি এবং কাশিপুর মধ্যপাড়া এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, এলাকাবাসীকে তাদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি। তিনি তার বক্তব্যে ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধের বিভিন্ন করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন। একইসাথে, তিনি ডেঙ্গুর মহামারী বিস্তার রোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “আমাদের এই কর্মসূচি শেষ হলেও কাজ থেমে থাকবে না। অচিরেই আমরা প্রতিটি এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করব।” তিনি আরও উল্লেখ করেন, “এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম ও কাশিপুর ১ নং ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক আমান খান, কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সদস্য মোঃ রাজিব, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রবিন, মোঃ রুবেল সরদার, ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সদস্য জব্বার আলী ও রফিক ঢালী সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

কাশিপুর নাগরিক ঐক্য কমিটির এই জনমুখী উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনমনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102