শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা সভাপতি শেখ মনির ও সাধারণ সম্পাদক হৃদয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪২২ 🪪

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা’র ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে

রবিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ একটি রেষ্টুরেন্টে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে কর্মরত সি‌নিয়র সাংবাদিক শেখ মো: মনির হো‌সেনর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খোন্দকার মাসুদুর রহমান দিপু।

প্রধান অতিথি বক্তব্যে ব‌লেন, চলমান বহমান বিষয় গু‌লো সমা‌জের সাম‌নে যারা প্রকৃত তথ‌্য সহ তু‌লে ধ‌রেন তারাই সাংবা‌দিক। সাংবাদিকদের স্বার্থসিদ্ধ উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান ক‌রে‌ছেন জাতীয় সাংবা‌দিক সংস্থার চেয়ারম‌্যান লায়ন মোঃ নুরুল ইসলাম।

বক্তব্যে তি‌নি আরো ব‌লেন, সাংবা‌দিক রা‌ষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই একজন সাংবা‌দি‌কের উচিত স‌ঠিক তথ‌্য সমাজ‌কে জানা‌নো। আজ‌কে সাংবা‌দিকরা রা‌ষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া স‌ত্বেও সমা‌জে অব‌হে‌লিত। সাংবা‌দিক‌দের সংগঠন সাংবা‌দিক ইউনিয়ন ব‌লেন আর প্রেসক্লাব ব‌লেন তারা কেউ মাঠ পর্যা‌য়ের সাংবা‌দিক‌দের স্বার্থে কথা ব‌লেনা। সবাই নি‌জে‌দের স্বার্থ হা‌সি‌লে ব‌্যস্ত। সরকারী অনুদান এনে নি‌জে‌দের ম‌ধ্যে ভাগ বা‌টোয়ারায় তারা ব‌্যস্ত।
নারায়ণগঞ্জ জেলা ক‌মি‌টির সদস‌্যদের উদ্দে‌শ্যে জাতীয় সাংবা‌দিক সংস্থার চেয়ারম‌্যান ব‌লেন, আপনারা ঐক‌্যবদ্ধ থাক‌বেন। নি‌ষ্ঠার সা‌থে নিজে‌দের দা‌য়িত্ব পালন কর‌বেন। সংগঠ‌নের কোন সাংবা‌দিক য‌দি আইনের ম‌ধ্যে থে‌কে পেশাগত দা‌য়িত্ব পালনকা‌লে কোন সংস্থার দ্বারা হয়রানীর শিকার হয় তাহ‌লে সেই সংস্থা‌কে কোন ছাড় ‌দেওয়া হ‌বেনা। অবশ‌্যই জাতীয় সাংবা‌দিক সংস্থা হয়রানীর শিকার সেই সাংবা‌দি‌কের পা‌শে দাঁড়া‌বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সোবহান হাওলাদার ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশানা সম্পাদক হাসান আলী, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট সহ নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলার নব গঠিত কমিটির সদস্যবৃন্দরা হলেন, সভাপতি শেখ মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি আল-মামুন খান, সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশিদ চৌধুরী, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা,সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, কার্যকরী সদস্য-১ আশিকুর রহমান সাজু, কার্যকরী সদস্য-২ আল-আমিন সেন্টু, কার্যকরী সদস্য-৩ মোঃ আলী ও কার্যকরী সদস্য- ৪ রায়হান কবির নিলয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102