বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৬ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ বিল্লাল হোসেন এর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শনিবার(১৪জুলাই) দুপুরে দলীয় উপজেলার ফতেপুর বিল্লাল হোসেনের নিজ বাড়িতে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
সনমান্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক  ও বিল্লাল চেয়ারম্যান এর বড় পুত্র মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
 আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসান,সনমান্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফাইজ উদ্দীন বেপারী,বিএনপির নেতা নোবেল মীর,করিম রহমান,সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন শিকদার, যুবদল নেতা পনির, ইউনিয় বিএনপির নেতা মতিন মুন্সী সহ ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল পিন্টু উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
এ সময় বক্তরা বীরমুক্তিযোদ্ধা শহীদ বিল্লাল হোসেন চেয়ারম্যান এর  কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
বীরমুক্তিযোদ্ধা শহীদ বিল্লাল হোসেন এর বড় ছেলে মাসুম বিল্লাহ বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি চলার পথে আপনাদের কারো কাছে অপরাধ করা থাকলে সবাই ক্ষমা করে দেবেন।
সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজহারুল ইসলাম মান্নান বলেন,মরহুম বিল্লাল হোসেন চেয়ারম্যান কে ১১ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। অবিলম্বে বিল্লাল হোসেন চেয়ারম্যানের খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসি  নিশ্চিত করার জন্য দাবি জানাই।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102