রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

ড. আজম ওবায়দুল্লাহ ইসলামী সংস্কৃতিকে সাংগঠনিক  রূপ দিতে সক্ষম হয়েছিলেন  – মাওলানা মইনুদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৩০ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন যে, কবি মতিউর রহমান মল্লিক এ দেশে ইসলামী সংস্কৃতি সর্বপ্রথম চালু করে নজীর স্থাপন করেছিলেন আর ডক্টর আজম ওবায়েদুল্লাহ তাকে সাংগঠনিক রূপ দিতে সক্ষম হয়েছিলেন । যাতে সর্বস্তরের বিজাতীয় সংস্কৃতি বিতাড়িত হয়ে দেশীয় এবং ইসলামিক সংস্কৃতি সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়। তিনি গতকাল ২৮ মে বুধবার  সন্ধ্যায় আন্নুর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরীতে শিহরণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দেশীয় সংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি ড.আজম ওবাইদুল্লাহ স্মরণে আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন।
শিহরণ সাহিত্য সংস্কৃতি সংসদ নারায়ণগঞ্জের সভাপতি জনাব মোঃ জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর সাবেক ছাত্রনেতা জনাব মুহাম্মদ আবদুল জব্বার। জনাব আব্দুল জব্বার বলেন যে, ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণী থেকে। তিনি একদিকে ছিলেন শিশু সংগঠক, ছাত্র সংগঠনের নেতা এবং সাহিত্য সাংস্কৃতিক জগতের একটি উজ্জ্বল বাতি। তার হাত দিয়ে শিশু সংগঠন, ছাত্র সংগঠন সাংস্কৃতিক সংগঠন চমৎকারভাবে পূর্ণতা লাভ করেছিল। তার অমায়িক ব্যবহার সহজে সকলকে মৌমাছির মত আকৃষ্ট করতে পেরেছিলেন ।শুধু সাংস্কৃতিক সংগঠক হিসেবে নয় ব্যক্তিগত জীবনে তিনি সুসাহিত্যিক, লেখক এবং গবেষক হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি কখনো মাদ্রাসায় লেখাপড়া করেননি কিন্তু মাদ্রাসার উচ্চ শিক্ষিত লোকজন তার সাথে আরবিতে কথা বলেও হেরে যেতেন । তিনি বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দেখিয়েছেন অসাধারণ প্রতিভা। তার হাতের গড়া অনেক প্রতিভা এখনো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরু দায়িত্ব পালন করছেন যা কখনো প্রকাশিত হয়নি । তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া কৃত্তির মাঝে আমরা আজীবন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং দোয়া করি আল্লাহ যেন তার এই কৃতকর্মের বিনিময়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমরাও যেন তার অসমাপ্ত কাজ যথাযথভাবে সমাপ্ত করতে পারি।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামিক এডুকেশন সোসাইটির সম্মানিত ডিরেক্টর ড. ইকবাল হোসেন ভূঁইয়া, মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে কথা ও বিভিন্ন গান পরিবেশন করেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী মনিরুল আলম, নিবেদন শিল্পী গোষ্ঠীর পরিচাল আব্দুন নুর, শিল্পী অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, শীতলক্ষ্যা শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী ইকবাল হোসেন মঞ্জু, আনিসুজ্জামান, আব্দুস সালাম, তোফাজ্জল হোসেন টিয়া।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102