রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুইজন দিকপাল : ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৭ 🪪

 ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ ২০২৪ এর গনঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ – এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৫ মে রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার তারিক আল মেহেদী এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুইজন দিকপাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর রচনার পরশ পড়েনি সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই – উপন্যাস, ছোটগল্প, গান, কবিতা সর্বত্রই তাঁর সৃজনশীলতার স্বাক্ষর। বিশেষ করে তাঁর ছোটগল্পের দিকে তাকালে আমরা অবাক হয়ে যাই, একজন মানুষের পক্ষে এই বিপুল সৃষ্টি কীভাবে সম্ভব! তিনি শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধই করেননি, ‘গীতাঞ্জলি’র মাধ্যমে একে বিশ্ব দরবারে পরিচিত করেছেন এবং নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা সাহিত্য তাঁর কাছে চিরঋণী।”

জাতীয় কবি প্রসঙ্গে তিনি আরও বলেন, “অন্যদিকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবনে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে, সীমাহীন কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা তাঁর কাছেও ঋণী। এই দুই মণীষীর জীবন ও কর্ম আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। তাঁদের গ্রন্থাবলি পাঠে তরুণদের উৎসাহিত করে জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন গভীর শ্রদ্ধার সঙ্গে দুই কবির অমূল্য সৃষ্টি ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102