শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের উপর দুর্র্র্বৃত্তের হামলা: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৪ 🪪
একাত্তুর টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সদস্য রিয়াজ হোসেন রিয়াজের উপর দুর্র্র্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ০৭.০৫.২০২৫ তারিখ (বুধবার) রাত আটটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত কাজ করছিলেন সাংবাদিক রিয়াজ। এসময় ৪-৫ জন যুবক এসে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসিরা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে রিয়াজের শরীর থেঁতলে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক রিয়াজকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সাংবাদিক রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি।আজ বিকেলে আহত রিয়াজকে হাসপাতালে দেখতে যান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) নেতৃবৃন্দ। এ সময় তারা রিয়াজের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102