বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

র‍্যাবের অভিযানে বন্দর থেকে ১৪ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৩১ 🪪

র‍্যাব-১১, সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ ভোর রাত ১২:৩০টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মোছাঃ সাথী মনি (২০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আটককৃত সাথী মনি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ তাইজুল ইসলাম এবং পিতার নাম মোঃ শহীদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে এনেছিল।

এ ঘটনায় বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের মতে, মাদক বিরোধী এই অভিযান এলাকায় শান্তি ফিরিয়ে আনবে। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102