শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ জামায়াতে ইসলামী’র উদ্যোগে  মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭০ 🪪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ  থানা পশ্চিম জামায়াতে ইসলামী’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
গতকাল বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম। তার বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এর সুফল ভোগ করতে পারিনি। এর মূল কারন ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র গঠন এখনো হয়নি। বিগত আমল গুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এদেশের মানুষ কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা আশা করবো ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বাংলাদেশ আগামী দিনে সঠিক নেতৃত্বে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিনত হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতি সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার নায়েবে আমীর হুমায়ুন রফিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। উক্ত অনুষ্ঠানে হাবিবুর রহমান’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনায়েত উল্লাহ,মোস্তফা কামাল,জহুর আলম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102