শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক এমপি কমান্ডার সিরাজুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৪ 🪪
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,২নং সেক্টর কমান্ডার,নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তথা নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী ২৪ মার্চ সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মরহুমের টানবাজারের মিনাবাজারস্থ বাস ভবনে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খান,বাদ মাগরিব হত দরিদ্রদের মাঝে ইফতার পরিবেশন এবং পরিশেষে মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান।
মরহুমের কণ্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনার দোয়া অনুষ্ঠানে পরিবারের পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় ও জামাতা (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি) খন্দকার মাহমুদুল হাসান আরমানের সহযোগিতায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন মরহুমের পুত্র তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা সাইফুল ইসলাম মার্টিন,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি কবির প্রধান,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মুক্তু,ফতুল্লা থানা কৃষক দলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল,ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা জিলাক,তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি নূর মোহাম্মদ তারেক, মেহেদী হাসান সনি সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল মল্লিক তারেক জিয়া প্রজন্ম দলের নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি মোঃ মুরাদ হোসেন সাধারন সম্পাদক মোঃ মিলন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আক্তার,নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ শাহেদ,বন্দর থানা জাসাস সভাপতি আবদুর রউফ,সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাজাহান,বিএনপি নেতা জামান,মুকুল, টিটু,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরমান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন দেওভোগ পাক্কা রোড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102