মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিসির অনুরোধে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-না’গঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩২৫ 🪪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে।

ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বর্তমান ট্রেন সার্ভিসের মান নিয়ে যাত্রী সাধারণ মোটেও সন্তুষ্ট নয়। বরং নিয়মিত যাত্রীদের হাজারো অভিযোগ। ট্রেনের সিট ভালো না। গরমে ফ্যান চলেনা। রাতে অনেক বগিতে ঠিকমত বাতি জ্বলেনা।

নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এদের মধ্যে অফিসগামী লোকজন থেকে শুরু করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102